আপনার কম্পিউটার এ সাউন্ড আসছে না এক্ষনি নিয়ে নিন চমৎকার একটি সহজ সমাধান

laptop-large_21081

আপনার কম্পিউটার এ যদি সাউন্ড না পায় বলতে আপনি আগে সাউন্ড শুনতে পারতেন এখন পাচ্ছেন না তাহলে কি করবেনঃ

এই ধরনের সমস্যা যে কয়েকটি কারণে হতে পারে তা এবং এর সমাধান নিম্নে দেওয়া হলঃ
সমস্যাঃ
  • উলটা পালটা সফটওয়্যার সেটিং
  • সাউন্ড ড্রাইভার এর ফাইল মিসিং
  • হার্ডওয়্যার অথবা অপারেটিং সিস্টেম এর সাথে মানানসয় নয়।
  • বাজে সাউন্ড কার্ড
সমাধানঃ
প্রথমে চেক করুন আপনার কম্পিউটার এ সাউন্ড আইকন আছে কি না। যদি আইকন মিসিং থাকে তাহলে কন্ট্রোল প্যানেল এ যান এবং অডিও ডিভাইস এ যান তারপর ভলিউম বারিয়ে দেখুন ঠিক আছে কি না। যদি আপনার সেটিং এ ভুল থাকে সেজন্য আপনি আপনার কম্পিউটার এর সাউন্ড ড্রাইভ এর সেটিংগুলো ডিফল্ট করে দিন। আশাকরি সেটিং এ সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে।
আপনার সাউন্ড ড্রাইভার এর ফাইল মিসিং হলে দয়া করে আপনার সাউন্ড ড্রাইভটি আনইন্সটল করে ফেলুন। আবার পুনরায় ইন্সটল করে দেখুন আশাকরি মিসিং ফাইল ঠিক হয়ে যাবে। এভাবে কাজ না করলে আপনি আপনার সিস্টেম রিষ্টর দিয়ে কাজ চালাতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার অনন্যা সফটওয়্যার এর কথা চিন্তা করা প্রয়োজন।

আর যদি আপনার ড্রাইভার আপনার কম্পিউটার এর হার্ড ড্রাইভ অথবা অপারেটিং সিস্টেম এর সাথে  মানানসয় না থাকে তাহলে দয়া করে আপনি আপনার সাউন্ড কার্ড এর অফিসিয়াল সাইট থেকে নতুন ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন। আশাকরি কাজ হবে। আর যদি না হয় তাহলে আপনাকে আপনার হার্ডওয়্যার অথবা অপারেটিং সিস্টেম এর মানানসয় একটি সাউন্ড কার্ড কিনতে হবে।
আপনার কম্পিউটার এর সাউন্ড কার্ড খারাপ থাকলে আপনি এটি পরিবর্তন অথবা ঠিক করে নিতে পারেন। সাউন্ড কার্ড খারাপ থাকলে আপনার কম্পিউটার এ সাউন্ড পাবে না। তাই দয়া করে এটি খেয়াল রাখবেন।
আমার আজকের এই প্রেসক্রিপশন কেমন লাগলো সবাই কমেন্ট এ জানাবেন ধন্যবাদ সকলকে।

আপনার কমেন্ট পোস্ট করুন।