নিকট ভবিষ্যতেই ইংল্যান্ডের রাস্তায় প্রথমবারের মত তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে চালকবিহীন গাড়ি। ইলেকট্রিক পাওয়ারে চালিত “পডস” নামক চালকবিহীন গাড়িটি ২০১৭ সালের মধ্যেই ইংল্যান্ডে তার পথচলা শুরু করবে বলে জানিয়েছে এর প্রস্তুতকারকেরা।
গাড়িটি একইসাথে ২ জন মানুষ বহন করতে পারে। এটি শুরুতে নর্থ লন্ডনের মনোনীত পথগুলোতে চলতে পারবে। ২০১৫ সালের মধ্যে ২০টি ড্রাইভারচালিত পড টেস্ট করা হবে। এর ২ বছরের মধ্যেই ১০০ টি চালকবিহীন পড বের করা হবে। এই প্রজেক্টটি বাস্তবায়নে কাজ করছে ইঞ্জিনিয়ারিং ফার্ম আরুপ এবং অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়য়ের ইঞ্জিনিয়াররা।
পডগুলো প্রতি ঘণ্টায় ১২ মাইল চলতে সক্ষম। এটি সেন্সরের মাধ্যমে রাস্তায় সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে পারবে। প্রায় একই ধাঁচের যান ২০১১ সাল থেকে ইংল্যান্ডের হিথরো এয়ারপোর্টে ব্যবহৃত হচ্ছে যা এয়ারপোর্টের টার্মিনাল থেকে কার পার্কিং পর্যন্ত যাত্রী বহন করে আসছে। কিন্তু ইংল্যান্ডের রাস্তায় এটিই প্রথমবারের মত বের হতে যাচ্ছে। গত ৮ই নভেম্বর ইংল্যান্ডের সরকার ঘোষণা দিয়েছে দিয়েছে যে তারা ১.৫ মিলিয়ন ইউরো দিয়ে সাহায্য করবে এই প্রজেক্টটিকে। মূলত দূষণ ও ট্রাফিক জ্যাম কমানো ও রাস্তায় নিরাপত্তা বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।






