যদি আপনি দেখেন আপনার কম্পিউটার অন হতে অধিক সময় এবং চালানোর সময় কাজ
আস্তে আস্তে করছে যা আপনার আগের স্পীড এর তুলনায় কম তাহলে আজকের এই পোষ্ট
আপনার জন্য এবং মনোযোগ দিয়ে পড়ুনঃ
- আপনি দেখেন আপনার হার্ড ড্রাইভ এ সর্বমোট ৫০০ এমবি এর মত খালি আছে কি
না। যদি না থাকে তাহলে এটি কম্পিউটার স্লো এর অন্যতম একটি কারণ। সবসময়
প্রত্যেক ড্রাইভ এ ১৫ % খালি রাখার চেষ্টা করবেন। এতে আপনার কম্পিউটার এর
উপর বেশি চাপ পরবে না। আর অযথা ফাইল রাখবেন না এতে কম্পিউটার আরও বেশি স্ল
হয়।
- আপনার কম্পিউটার এর ডিস্ক চেক করে রিপেয়ার করুন এবং ডিস্ক ডিফ্রেগমেন্ট
ব্যাবহার করতে পারেন। এতে আপনার কম্পিউটার আগের তুলনায় অনেক ফাস্ট হবে।
- আপনার কম্পিউটার এ যে ড্রাইভ এ অপারেটিং সিস্টেম ইন্সটল আছে সেই ড্রাইভ
এ যান তারপর .tmp লিখে সার্চ দিন এবং যত ফাইল আসবে সব ডিলিট করে দিন। এতে
আপনার কম্পিউটার এর অতিরিক্ত ফাইল মোছা সম্ভব হবে।
- Device manager এ গিয়ে চেক করুন কোন error আছে কি না। থাকলে তা সমাধান করুন।
- আর সবসময় চেক করবেন আপনার অপারেটিং সিস্টেম আপডেট আছে কি না। না থাকলে আপডেট করে নিতে পারেন।
- আপনার কম্পিউটার এর ড্রাইভার গুলো নতুন কি না চেক করে দেখতে পারেন। না হলে আপডেট করে নিতে পারেন।
- যদি আপনার কম্পিউটার এ কোন ভাইরাস প্রটেকশন এর জন্য কোন এন্টি ভাইরাস
ইন্সটল থাকে তাহলে এক্ষনি চেক করুন এটি আপডেট আছে কি না। আর তা ঠিক মত কাজ
করছে কি না। সব সময় ভাল এন্টি ভাইরাস ব্যাবহার করার চেষ্টা করবেন। যদি
আপনার কম্পিউটার এ কোন ভাইরাস থাকে তাহলে তা ডিলিট করে ফেলুন।
আপনি যদি এই কাজ গুলো করেন আশাকরি আপনার কম্পিউটার স্লো হবে না। ধন্যবাদ সকলকে।