এয়ারটেলের থ্রিজি প্যাকেজ ঘোষণা!

থ্রিজি ডাটা প্যাকেজ ঘোষণা দিল এয়ারটেল
মোবাইল অপারেটর এয়ারটেল আজ আনুষ্ঠানিকভাবে থ্রিজি ডাটা প্যাকেজ ঘোষণা দিয়েছে। এক সংবাদ সম্মেলনে এয়ারটেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এয়ারটেলের সব প্যাকেজের গতি সর্বনিম্ন হবে এক এমবিপিএস।
এয়ারটেল দাবি করেছে, তারা টুজির দামে থ্রিজি সেবা দিচ্ছে। এয়ারটেল এক গিগাবাইট ডাটার দাম রাখছে ৩৫০ টাকা, যার মেয়াদ হবে ৩০ দিন। এ ছাড়াও এয়ারটেলের প্যাকেজে ৩ দিনে ১৫ মেগাবাইটের জন্য ১৫ টাকা, এক সপ্তাহ ৩০ মেগাবাইট ৩০ টাকা। এয়ারটেল গ্রাহকেরা ‘পে অ্যাজ ইউ গো’ ডাটা প্যাকেজ ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ ৫ গিগাবাইট ৩০ দিনে ৯৫০ টাকায় পাওয়া যাবে। এ ছাড়াও বিশেষ অফারে এয়ারটেল গ্রাহকেরা সর্বনিম্ন ১ জিবি ডাটা প্যাক কিনলে শতভাগ বোনাস পাবেন।  নভেম্বর মাসে এই ডাটা প্যাক গ্রহণ করলে প্রতি ১জিবি প্যাক ক্রয়ে ১২ মাস ব্যাপী সর্বমোট ১২ জিবি বোনাস উপভোগ করতে পারবেন।
এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ নভেম্বর থেকে ঢাকার নিকুঞ্জ, বারিধারা, গুলশান, বনানী, মহাখালী, বিজয় সরনী, ফার্মগেট, তেজগাঁও, লালমাটিয়া, কলাবাগান, হাতিরপুল ও পান্থপথে এবং চট্টগ্রামের আগ্রবাদ, জিইসি, দামপাড়া, টাইগারপাস, রিয়াজউদ্দিন বাজার, দেওয়ানহাট, সিইপিজেড ও নেভার অ্যাকাডেমিতে এয়ারটেল থ্রিজি চালু হচ্ছে।
এয়ারটেল বাংলাদেশ প্রধান নির্বাহী ক্রিস টবিট  জানান, ‘উচ্চ গতি, অভিনব কনটেন্ট এবং সাশ্রয়ী মূল্য নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। সারা দেশ বর্তমানে উচ্চ গতি সম্পন্ন মোবাইল সেবার দিকে এগিয়ে যাচ্ছে আর এই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এয়ারটেল প্রতিজ্ঞাবদ্ধ।’

আপনার কমেন্ট পোস্ট করুন।