বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ: শুরু হল “স্টার্টআপ ব্যাশ”

Global Entrepreneurship Week বা বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশে এক সপ্তাহের বিশেষ আয়োজন “স্টার্টআপ ব্যাশ” এর অপেক্ষার পালা শেষ । ঢাকার নিউজক্রেড কার্যালয়ে তরুন উদ্যোক্তাদের জন্য চলছে “স্টার্টআপ ব্যাশ” ।
প্রথম দিনের আয়োজনে ৬টি সেশনে বক্তব্য রাখেন ডিসিসিআই এর সবুর খান, মার্কিন দুতাবাসের টবি গ্লুক্সম্যান, বিশ্বব্যাঙ্কের মিরভা টুলিয়া, এটুআইের আসাদুর রহমান নাইল, ইএমকে সেন্টারের এমকে আরেফ, আয়োজকদের মধ্যে ফায়াজ তাহের, সাজিদ ইসলাম, মুস্তাফিজুর খান, সামাদ মিরালি, ন্যাশ ইসলাম, রিয়াদ হোসেইন ।
২য় দিনে মূল সেশন এর প্রথম বক্তা হিসেবে মঞ্চে আসেন বক্তা হিসেবে আয়োজক ন্যাশ ইসলাম, যিনি বর্তমানে বাংলাদেশ এ নির্মিত একমাত্র অনলাইন এডভারটাইজিং নেটওয়ার্ক জিএন্ডআর এর সিইও। তিনি নিজের সম্পর্কে বলার পাশাপাশি বলেন জিএন্ডআর এর সম্পর্কেও। এর পাশাপাশি তিনি জিবিজি ঢাকা বা গুগল বিজনেস গ্রুপ ঢাকা এর একজন প্রতিনিধি হিসেবে এটিকে সবার সাথে পরিচয় ও করিয়ে দেন। এরপর মঞ্চে আসেন এখনি.কম এর সিইও এবং বেসিস এর বর্তমান সভাপতি শামীম আহসান। তিনি সবাইকে শোনান যে কিভাবে তিনি এবং তার দল মিলে এখনি.কম কে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা কি কি টুলস ব্যবহার করছে। কিভাবে জন্ম হলো এর। আর বেসিসের প্রেসিডেন্ট হিসেবে তিনি বলেন কিভাবে তিনি সিলিকন ভ্যালি তে এবং বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশ এর একটি পরিচয় সৃষ্টি করে এসেছেন। তারপর মঞ্চে আসেন মুহাম্মদ নাজিমুদ্দৌলা মিলন। তিনি আলোচনা করেন প্রোডাক্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। এক্ষেত্রে তিনি তার নিজের প্রাত্যহিক জীবনে কিভাবে ম্যানেজমেন্ট সিস্টেম কাজে লাগিয়েছেন তা উল্লেখ এর পাশাপাশি তার কর্মজীবনে এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন। এরপর দেয়া হয় খানিক সময়ের জন্য বিরতি। বিরতি এর পর আসেন বক্তা হিসেবে আয়োজক রিয়াদ সাহির আহমেদ হুসাইন, যিনি ম্যাগনিটো ডিজিটাল এর সিইও। তিনি মার্কেটিং এর বিভিন্ন দিক গুলো তুলে ধরেন এর পাশাপাশি সহজ উপায়ে মার্কেটিং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্যাপারে ও অনেক আলোচনা করেন। তার ঠিক পর পর ই বক্তা হিসেবে আসেন আল-আমিন কবির, যিনি ডেভস্টিম এর ম্যানেজিং ডাইরেক্টর। তিনি সবার সাথে এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিপমাইজেশন নিয়ে কথা বলেন, এবং এর গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করার পাশাপাশিওনেক নতুন নতুন তথ্য ও উপাত্ত প্রদান করেন। এর পর মঞ্চে আসেন তানজিম সাকিব যিনি মাইক্রোসফট এর টেকনিক্যাল ইভেঞ্জ্যালিস্ট কাজ করছেন। আর তিনি তার কাজের আওতার ব্যাপার গুলো সবার কাছে তুলে ধরেন এবং তার সাথে দরকারী কিছু তথ্য প্রদান করেন।
startipbash
প্রতিটি বক্তা এর আলোচনা এর শেষেই ছিলো প্রশ্ন উত্তর পর্ব, যেখানে প্রশ্নকারীকে উপহারস্বরূপ দেয়া হয়েছে স্টার্টআপব্যাশ ব্যাজ, স্টার্টআপব্যাশ প্যাড, স্টার্টআপব্যাশ লেদার ব্রেসলেট।
উদ্যোক্তা হতে ইচ্ছুক যে কেউ অনলাইনে সরাসরি অংশ নিতেন পারেন “স্টার্টআপ ব্যাশ” – এর লাইভ স্ট্রিমিংয়েঃ http://startupbashbd.com/blog
“স্টার্টআপ ব্যাশ” এর আয়োজকদের মধ্যে আছে সেতু, স্টার্টআপ ঢাকা, মেগনিটো ডিজিটাল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, টিম-ইঞ্জিন, এম্পটি ভেঞ্চারস, জিএন্ডআর, নিউজক্রেড, ইএমকে সেন্টার, ঢাকাট্রিবিউন, ডেস, ওয়ার্ল্ডব্যাংক, ইলেন্স, বেসিস, ইন্ট্রেপ্রেনিয়ারশিপ এন্ড ইনভেশন এক্সপো, এবিসি রেডিও, রুট মার্কেটিং এবং বিডিটেকসোসিয়াল । পৃষ্টপোষকতায় আছে পপুলার লাইফ ইনস্যুরেন্স, এখনি ডট কম, এফএফসি, অলিম্পিক টি২০ বিস্কিট, ফরচুনা বাংলাদেশ, এপ্পি ফিজ, বর্ণালী ফেব্রিক্স , ইনফ্রাব্লু টেকনলজিস, অর্কিড প্রিন্টার্স, ডেল, এমজি, মাল্টিমোড এবং সান চিপস ।
২০০৮ থেকে প্রতিবছর বিশ্বব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উদযাপন করা হয়ে থাকে । শুরু হবার পর থেকে ১২৫টি দেশে প্রায় ১ কোটি লোক বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছে । এরই ধারাবাহিকতায় বাংলাদেশে এক সপ্তাহের “স্টার্টআপ ব্যাশ” আয়োজন তরুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে সাজানো হয়েছে ।

আপনার কমেন্ট পোস্ট করুন।